সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৯.০৮ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :  ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইজিবাইককে মিনিট্রাক ধাক্কা দিলে রবিউল মাতুব্বর (২৯) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন ইজিবাইক চালক সিরাজুল ইসলাম (৩২)।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বগাইল টোলপ্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল মাদারীপুরের শিবচর উপজেলার চরসামাইল গ্রামের সালাম মাতুব্বরের ছেলে।

আহত ইজিবাইক চালক সিরাজুল একই এলাকার দেরাস উদ্দিন খালাসীর ছেলে বলে জানা যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ তৈমুর ইসলাম এই প্রতিবেদকে বলেন, একটি মিনিট্রাক ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে রবিউল মাতুব্বর নামে একজন নিহত হন।

এ সময় অপর আরেকজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com