সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফরিদপুরে পুলিশি বাধায় বিএনপির গণ-মিছিল পণ্ড

  • আপডেট সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৮.১৫ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান (তুরান) ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে পুলিশি বাধায় বিএনপির গণ-মিছিল পণ্ড হয়ে গেছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে শহরের কাঠপট্টি সড়কের দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
এছাড়া ফরিদপুর প্রেস ক্লাব, কোর্ট চত্তর ও জেনারেল হাসপাতালের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলো।
জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড.মোদারেস আলী ইশা বলেন, সকালে কাঠপট্টি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা সমবেত হন। দুপুর  ১২টার দিকে ফরিদপুর প্রেস ক্লাব অভিমুখে গণ-মিছিল বের করার চেষ্টা করা হয়। কয়েক কদম এগোলে পুলিশ বেরিকেড দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এই প্রতিবেদককে অভিযোগ করে বলেন, গণমিছিলের আগের রাতে ১০-১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতে নেতা-কর্মিদের বাড়ি-বাড়ি গিয়ে তল্লাশি করে পুলিশ। মিছিলে আসার পথে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
জেলা বিএনপির  সদস্য সচিব এ.কে.কিবরিয়া স্বপন বলেন, গণ-মিছিল আমাদের গণতান্ত্রিক অধিকার৷ যারা বাধা দিচ্ছে আমরা তাদের ধিক্কার জানাই।
এসময়  জেলা  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com