সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ক্রিসমাসে ব্র্যাক ব্যাংক-এর গ্রাহকরা বিভিন্ন হোটেলে উপভোগ করছেন বিশেষ ডিসকাউন্ট

  • আপডেট সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৮.০৮ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

২৩ ডিসেম্বর ২০২২ ঢাকার স্বনামধন্য হোটেল গুলোতে ক্রিসমাস ও নিউ ইয়ার উপলক্ষে ব্র্যাক ব্যাংক-এর কার্ডে গ্রাহকরা পাচ্ছেন ২৫ শতাংশ পর্যন্ত ছাড়।

ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকদের ক্রিসমাস ও নতুন বছর উদযাপনকে আনন্দময় করতে ব্র্যাক ব্যাংক হোটেল গুলোতে এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক ব্যাংক-এর গ্রাহকরা ক্রিসমাস উপলক্ষে কিডস কার্নিভাল টিকিটে ১৫ শতাংশ ছাড় পাবেন। এই হোটেলে ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকরা ৬ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ক্যাফে বাজার রেস্টুরেন্টে এ-লা-কার্টে মেন্যুতে ২০ শতাংশ ছাড় পাবেন।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ডোরিন হোটেল এবং আমারি ঢাকা হোটেল গুলোতে ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকরা ৩১ ডিসেম্বর২০২২ পর্যন্ত খাদ্য সামগ্রী এবং ক্রিসমাস ও নিউ ইয়ার কেক আইটেম গুলিতে ২৫% ছাড় উপভোগ করবেন।

ওয়েস্টিন ঢাকা এর ডেইলি ট্রিটস অ্যান্ড স্প্ল্যাশ রেস্টুরেন্টে ২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ব্র্যাক ব্যাংক-এর সকল কার্ড হোল্ডারকে এ-লা-কার্টে মেন্যুতে ২২% ডিসকাউন্ট প্রদান করবে। শেরাটন ঢাকা ২ জানুয়ারি২০২৩ পর্যন্ত ব্র্যাক ব্যাংক-এর সকল কার্ডের গ্রাহককে টোস্টিনা রেস্টুরেন্টে এ-লা-কার্টে মেন্যুতে ২২% ডিসকাউন্ট প্রদান করবে।

এই অফার সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “ব্র্যাক ব্যাংক সব সময় বিশেষ উৎসব উপলক্ষে সেরা অফার গুলো নিয়ে আসে।আমাদের ক্রিসমাস ও নিউ ইয়ার অফার গুলো গ্রাহকদের কে পরিবার-পরিজনদের নিয়ে এই বিশেষ উত্সব উদযাপনকে আরও আনন্দময় করবে।আমাদের ডেবিট ও ক্রেডিট কার্ড অনেক ক্যাটাগরি ও পার্টনার নিয়ে গ্রাহকদের জন্য সব সময় দিয়ে আসছে সর্বোৎকৃষ্ট সুবিধা।

এ অফার সম্পর্কে আরও বিস্তারিত জানতে ফোন করুন ২৪-ঘন্টা কল সেন্টার ১৬২২১ এই নম্বরে এবং ভিজিট করুন ব্যাংকের ওয়েব সাইটে: – https://www.bracbank.com/christmas-offers-2022/

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com