সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউএস বাংলা এয়ারলাইনস-এর সাথে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৫.৪৫ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

অনলাইনে এয়ারলাইনস টিকিট বিক্রয়ের জন্য পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান করতে, দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড-এর সাথে ১৯ ডিসেম্বর ২০২২ একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তিরঅধীনে, ইউএস-বাংলা এয়ারলাইনস এখন তাদের অফিসিয়াল ওয়েবসাইট (https://usbair.com/) এবং মোবাইল অ্যাপ-এর মাধ্যমে ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারী ভ্রমণকারীদের কাছ থেকে টিকিট কেনার পেমেন্ট গ্রহণ করতে পারবে।

এই পার্টনার শিপের মাধ্যমে ব্র্যাকব্যাংক এর অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টাল ব্যবহার করে, ভিসা ও মাস্টারকার্ড-এর  মাধ্যমে কেনা টিকিট ফেরত/বাতিল করার অনুরোধ দ্রুত প্রসেস করতে পারবে ইউএস-বাংলা এয়ারলাইনস।

১৪ ডিসেম্বর২০২২ ঢাকায় ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোঃ শফিকুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেনব্র্যাক ব্যাংক-এর হেড অব কার্ডস জোয়ার্দার তানভীর ফয়সাল, হেড অব প্রিমিয়াম ব্যাংকিংআবু সায়েম আনসারী, সিনিয়র ম্যানেজার, মার্চেন্ট অ্যাক্যুয়ারিংমানস বনিক, হেড অব অ্যালায়েন্স, মার্চেন্ট অ্যাকোয়্যারিং আশরাফুল আলমএবং ম্যানেজার, ই-কমার্স মার্চেন্ট অ্যাকোয়্যারিংমোঃ রায়হানুল কবির, এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স-এরপ্রোজেক্ট ম্যানেজার – এয়ারলাইন আইটি সিস্টেমসএ এফ এম ইমরানুল হক।

এখন থেকে ব্র্যাক ব্যাংক দেশের সবচেয়ে বড় এয়ারলাইনস-এর জন্য উন্নত সার্ভিস পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com