বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইলে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক মহড়া

  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৪.০৮ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের নান্দাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে চলছে অগ্নিনির্পাক মহড়া। প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট-বাজারে অগ্নিনির্বাপক মহড়ার মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করছে স্টেশনে দায়িত্বরত ফাইটার ফোর্স। শনিবার (১৭ ডিসেম্বর) নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজারে নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে এক মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় ফায়ার ফাইটার সাইদুল ও হাবিবুর রহমান সহ সঙ্গীয় ফোর্স এবং বিভিন্ন পেশাজীবির সাধারন জনগণ উপস্থিত ছিলেন। এলাকায় কোন ধরনের অগ্নিকাণ্ড ঘটলে এবং এর অবস্থা বেগতিক দেখলে সাথে সাথে ফায়ার সার্ভিস স্টেশনের হটলাইন ১৬১৬৩ বা ফোন নাম্বার ০১৭৫৮৭৩১৪১৪-এ কল করার অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

মহড়ায় ফাইটার র্ফোসের লোকজন গ্যাস সিলিন্ডারের অগ্নিনির্বাপক দ্রুত প্রাথমিক ব্যবস্থা গ্রহনের কলাকৌশল তুলে ধরেন। এছাড়া বাসা-বাড়িতে গ্যাস সিলিন্ডার কিভাবে রাখতে হবে, তার যথার্থ ব্যবহার এবং কোন কারণবশত তাতে আগুন ধরে লেগে তাৎক্ষণিক করনীয় বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com