রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

পোল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা শেষ ষোলোয়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৩.২০ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। দুই-একটা পাসের পরই আক্রমণে যাচ্ছিল তারা। কিন্তু পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। সবচেয়ে সহজ সুযোগ পেয়েও গোল করতে পারেননি দলের বড় তারকা লিওনেল মেসি।

তবে বিরতির পর ফিরেই গোল করে দলকে এগিয়ে দেনন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ফলে ৪৭ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে ৬৭তম মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন জুলিয়ান আলভারেজ। এই ফরোয়ার্ডের দর্শনীয় শটে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই শেষ পর্যন্ত শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।

এর আগে পেনাল্টি পেয়েও তা মিস করেন মেসি। যার ফলে মুহুর্মুহু আক্রমণ শানিয়েও প্রথমার্ধে পোলিশ দুর্গ ভেদ করতে পারেনি আলবিসেলেস্তরা।বুধবার রাতের ম্যাচে বিশ্বকাপের ‘সি’ গ্রুপের খেলায় গোলশূন্যভাবেই শেষ হয়েছে পোল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধ। যেখানে মেসির পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে গেছেন পোল্যান্ডের গোলরক্ষক।

বল ক্লিয়ার করতে গিয়ে মেসির মুখেই হাত চালিয়ে দেন শেজেনি। ভিএআর-দেখার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু মেসির শট বা দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দিলেন পোলিশ গোলকিপার। সৌদি আরবের বিরুদ্ধেও পেনাল্টি বাঁচিয়েছিলেন শেজেনি।

এর আগে সৌদি আরবের কাছে হারের পর গ্রুপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে হারিয়ে দেন লিওনেল মেসিরা। আজ পোল্যান্ডকে হারিয়েই নকআউটে পৌঁছে যায় আর্জেন্টিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com