বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১ সাব্বির আহমেদ শ্রাবণের “শয়তানের নিঃশ্বাস “ এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ময়মনসিংহের ফুলপুরে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৯.২০ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর পদোন্নতি জনিত কারণে বদলী উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে ফুলপুর উপজেলা প্রশাসন। আওয়ামী লীগসহ বিভিন্ন দপ্তর জেলা প্রশাসককে ফুল ও ক্রেষ্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানায়।

বুধবার বেলা পৌনে ২ টার দিকে ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় সংবর্ধনার অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে সভার কাজ শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপপরিচালক জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, ফুলপুর পৌরসভার মেয়র মিঃ শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ছনধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তব্য শেষে জেলা প্রশাসককে ফুলের তোরা, ক্রেস্ট ও বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com