বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বন্দুকধারীর গুলিতে ১০ জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৬.০৯ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

এক বন্দুকধারীর গুলিতে ১০ জনের মৃত্যু হলো। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ওয়ালমার্ট স্টোরে। কে গুলি চালাল, কেন এই হত্যাকাণ্ড, কতজন মারা গিয়েছেন– এ সব বিষয়ে কিছুই প্রাথমিকভাবে পুলিশ জানাতে পারেনি। তবে, ঘটনাস্থল থেকে বলা হয়েছে অন্তত পক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে, আহত আরও অনেকে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রাত ১০টা নাগাদ। স্টোরের মধ্যেই গুলি চলে। ঘটনার পরেই ঘটনাস্থলের প্রচুর ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। প্রতিটি ছবিতেই প্রচুর পুলিশকে ঘটনাস্থলে দেখা যায়। ওয়ালমার্টের ইউনিফর্ম পরে উপস্থিত এক ব্যক্তিকেও সেখানে দেখা যায়। তিনিই ঘটনার বিবরণ দিচ্ছিলেন।

ওয়ালমার্টের এক কর্মী জানান, তিনি দেখেন একজন ম্যানেজর ঘরে ঢোকেন এবং এলোপাথাড়ি গুলি চালান। এই ঘটনায় বহু সহকর্মীকে হারালেন তাঁরা। এবং এখন স্পষ্ট নয়, ঠিক কতজন মারা গিয়েছেন। এক মহিলাকে ওখানে উপস্থিত থাকতে দেখা যায়। তিনি তাঁর ভাইকে হারিয়েছেন। তাঁর ভাইয়ের বয়স মাত্র ২০। তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। আর একজন মহিলা উদ্বিগ্ন হয়ে বাইরে অপেক্ষারত। তিনি জানান, স্টোরের ভিতরে তাঁর মা আছেন। মায়ের কী হয়েছে, তা তিনি জানেন না!

প্রসঙ্গত, ভার্জিনিয়ায় এই ধরনের গুলিগোলা চলার ঘটনা নতুন নয়। কিছুদিন আগেই সেখানে এক বন্দুকধারীর হামলায় দুজন মারা গিয়েছিলেন। পাঁচজন আহত হয়েছিলেন। এই ঘটনাটি ঘটেছিল নরফকে। ওল্ড ডমিনিয়ন ইউনিভারসিটিতে মাঝরাতে ঘটনাটি ঘটেছিল। সেই ঘটনাটি নিয়েও সাড়া পড়ে গিয়েছিল।

–জি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com