মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিলো জাপান 

  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১০.১৮ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

বুধবার আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিলো এশিয়ার সূর্যাদ্বয়ের দেশ জাপান।

জাপানের বিপক্ষেও প্রথমে পেনাল্টি থেকে গোল করেন জার্মানির ইলকায় গুন্ডোগান।খেলার ৩৩তম মিনিটের সেই গোলের পর জার্মানরা আর গোল আদায় করতে পারেনি। উল্টো ৮ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বসে তারা।

জাপানের সুপার সাব রিতসু দোয়ান ৭৫তম মিনিটে সমতাসূচক গোলটি করেন। এরপর ৮৩ মিনিটে দ্বিতীয় গোল করেন আরেক সুপার সাব তাকুমা আসানো।

পুরো খেলা জার্মানির নিয়ন্ত্রণে থাকলেও তারা আন্তত ৩টি গোলে এগিয়ে থাকার সুযোগ হারায়। জাপান গোলকিপারের অতিমানবীয় সব সেভে বাধা হয়ে দাঁড়ায় পর্বতের মতো। অবশেষে ওই গোলকিপার সুইচি গোন্ডার ভুলেই পেনাল্টি পায় জার্মানি। স্পট কিক নেওয়া গুন্ডোয়ান ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে এগিয়ে নেন চারবারের চ্যাম্পিয়নদের।

এরপর বেশ ভালো দাপট দেখাতে থাকে জার্মানি। তবে গোলশোধের জন্য মরিয়া হয়ে ওঠে জাপান। যদিও সুবিধা করতে পারছিল না তারা। মানুয়েল নয়ারের অসাধারণ পারফরম্যান্সে হতাশায় ডুবতে হচ্ছিল বারবার।

একবার এই অভিজ্ঞ গোলকিপার একহাতে যেভাবে নিশ্চিত গোল ঠেকিয়েছেন, সেই দৃশ্য অনেকদিন চোখে লেগে থাকবে ফুটবলপ্রেমীদের। ৭৫ মিনিটে আবারও তার বিশ্বস্ত হাতে প্রতিহত হয় বল। তবে ফিরতি বলে রিতসু দোয়ানের শটে আর শেষ রক্ষা হয়নি। সমতায় ফেরে জাপান।

এরপর খেলার ৮৩ মিনিটে দ্বিতীয় গোল করেন তাকুমা আসানো। প্রতিপক্ষের ডিফেন্ডার কিংবা গোলকিপার কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার সামনে। উপর জালে বল জড়িয়ে উল্লাসে মেতে উঠেন। যার দ্যুতি ছড়িয়ে পড়ে পুরো গ্যালারিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com