সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

তালতলীতে ডিবির অভিযানে আটক এক

  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৯.১৪ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামালঃ বরগুনার তালতলীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেলোয়ার কাজী (৫০) নামক এক অবৈধ কেমিক্যাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০ ঘটিকায় (২২ নভেম্বর) উপজেলার ৭ নং সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সরেজমিন গিয়ে জানা গেছে, দেলোয়ার কাজী দীর্ঘদিন ধরে অবৈধ কেমিক্যালের ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহিদুল ইসলাম কবিরের নেতৃত্বে গতরাতে ফকিরহাট বাজারে দেলোয়ার কাজীর নিজ ওয়ার্কশপে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময়ে আয়েশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বিভিন্ন প্রকার এসিড জাতীয় কেমিক্যাল দেখতে পায় ডিবি পুলিশ। এছাড়াও তালতলী তাপ বিদ্যুৎ প্রকল্পের (চায়না প্রজেক্ট) বিভিন্ন প্রকার অবৈধ মালামাল পাওয়া যায়। এসময়ে ওই ওয়ার্কশপ থেকে ১০১ ড্রাম অবৈধ কেমিক্যাল সহ তাপবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করা হয়। এবং এই সমস্ত অবৈধ কেমিক্যালের ব্যবসা করায় দেলোয়ার কাজীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত দেলোয়ার কাজীকে তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেলোয়ার কাজীর নিজ ওয়ার্কশপে ১০১ ড্রাম এসিড জাতীয় কেমিক্যাল পাই। তিনি আমাদেরকে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আমাদের কাছে মনে হয়েছে এগুলো তাপবিদ্যুৎ প্রকল্পের চোরাই মালামাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com