সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জাবি ছাত্রলীগের সাবেক জিএস দুরন্ত বিপ্লবের মৃত্যুর ঘটনায় ৬ জন গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৫.৩৫ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) দুরন্ত বিপ্লবের মৃত্যুর ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা-লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।

শনিবার, ১৯ নভেম্বর ২০২২ খ্রি. তারিখ কেরানীগঞ্জ এলাকা হতে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম-হাফেজ মোঃ সাইদুর রহমান (১ম মাস্টার), আলামিন (২য় মাস্টার), মোঃ মাসুদ রানা (ইঞ্জিন ড্রাইভার), ইমন হোসেন (২য় ইঞ্জিন ড্রাইভার), মোঃ সালমান (সুকানী) ও ইব্রাহীম খলিল (সুপারভাইজার)।

আজ  (২০ নভেম্বর ২০২২ খ্রি.) বেলা ১২:০০ ঘটিকায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিএমপি’র গোয়েন্দা- লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বিপিএম-বার, পিপিএম।

তিনি বলেন, গত ৭ নভেম্বর, ২০২২ খ্রি. তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ছাত্রলীগের জিএস দুরন্ত বিপ্লব ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কোনাখোলা এলাকা থেকে জিনজিরা- সোয়ারিঘাট হয়ে ঢাকায় আসার পথে নিখোঁজ হন। পাঁচ দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন রাতে মরদেহটি নিখোঁজ দুরন্ত বিপ্লবের বলে নিশ্চিত করেন তার আত্মীয়-স্বজন। উক্ত নিখোঁজ সংক্রান্তে প্রথমে একটি সাধারণ ডায়েরি এবং মৃত্যু সংক্রান্তে পরবর্তী সময়ে নিয়মিত মামলার রুজু হয়।

মশিউর রহমান বলেন, নৌ পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পাশাপাশি মামলাটির ছায়া তদন্ত শুরু করে ডিএমপি’র গোয়েন্দা-লালবাগ বিভাগ। তদন্তকালে ডিবি লালবাগ বিভাগের একাধিক টিম রাজধানী ও কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় ধারাবাহিক অভিযান চালিয়ে মৃত্যুর ঘটনায় জড়িত লঞ্চের ৬ জন স্টাফকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, ৭ নভেম্বর, ২০২২ খ্রি.  বিকাল ০৪:৪৪ টার দিকে দুরন্ত বিপ্লব তার কর্মচারি হেলালকে সাথে নিয়ে কুরিয়ার সার্ভিস বয় গোলাম রাব্বানীর কাছে কিছু পাট সবজির প্যাকেট হস্তান্তর করেন। কিছুক্ষণ পর নুর ফিলিং স্টেশনের কাছাকাছি রাস্তায় অটোরিকশাতে উঠেন। অটো ড্রাইভার বিল্লালের ভাষ্যমতে সন্ধ্যা আনুমানিক ৫ টা ২০ টার দিকে জিনজিরা ঘাটে নামিয়ে দেয়া হয় তাকে। সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তি বিশ্লেষণ করে গোয়েন্দা পুলিশ নিশ্চিত হয় যে, বিপ্লবের সর্বশেষ অবস্থান ছিলো জিনজিরাঘাট ও কামরাঙ্গীরচরের মুসলিমবাগের নদীর পাড় এলাকায়। এখানে অবস্থান করে ও সে কুরিয়ার সার্ভিস বয় গোলাম রাব্বানী সাথে প্রেরিত সবজি সম্পর্কে একাধিকবার কথা বলেছেন।

তিনি বলেন, জিনজিরা ঘাট থেকে সোয়ারীঘাটে চলাচলকারী খেয়া নৌকার মাঝি শামসু মিয়ার তথ্য মতে মাগরিব নামাজের আগে বা পরে ৫ জন যাত্রীকে নিয়ে তার নৌকা মাঝ নদীতে আসলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া মর্নিং সান-৫ লঞ্চ তার নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকা ক্ষতিগ্রস্ত হয়ে তলিয়ে যায়। যাত্রীরা পানিতে নিমজ্জিত হয়। কিছুক্ষণের মধ্যে অন্য নৌকা এসে কয়েক জনকে উদ্ধার করতে পারলেও একজন ডুবে যায়। ডুবে যাওয়া এই যাত্রীই নিহত ভিকটিম দুরন্ত বিপ্লব বলে জানা যায়।

গোয়েন্দা এই কর্মকর্তা আরো বলেন, বিপ্লব কোনা খোলা নূর পেট্রোল পাম্পের দক্ষিণ দিকে সোনামাটি এগ্রো ফার্মে কিছু ঘাস এবং পোলট্রি ফিডিংয়ের পোকা চাষ করতেন। উচ্চশিক্ষিত সাবেক এই ছাত্রনেতা জীবন-যাপনে ছিলেন সাদামাটা, নিরহংকার, বন্ধুবৎসল ও শত্রুহীন। ২০১৮ সালে দ্বিতীয় বিয়ে করা স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না যাওয়ায় এ বছরের ১৪ মে থেকে কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করতেন। তিনি কাজের ফাঁকে সময় পেলেই কেরানীগঞ্জ থেকে বুড়িগঙ্গা নদী পার হয়ে চলে আসতেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আড্ডা দিতেন টিএসসি, চারুকলা এবং সোহরাওয়ার্দী উদ্যানে।

গ্রেফতারকৃত অভিযুক্তদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ডে এনে আত্মীয়-স্বজন এবং অন্যান্য সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com