শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

বরগুনার তালতলী উপজেলা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে টি-টোয়েন্টি টুর্ণামেন্ট

  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২০, ২.০৪ পিএম
  • ৫২২ বার পড়া হয়েছে
বরগুনার তালতলী উপজেলা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে টি-টোয়েন্টি টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মল্লিক মো.জামাল,বরগুনাপ্রতিনিধি :
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বরগুনা তালতলী উপজেলা টি-টোয়েন্টি-২০২০ এ”র টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে  শনিবার (১৪মার্চ) দুপুর ২টার সময় তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রথমে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিশানবাড়িয়া  ক্রিকেট একাদশ ২০ ওভারে  সব কটি উইকেট হারিয়ে১৬৩ রান তুলতে সমর্থ হয়।তালতলী  ক্রিকেট একাদশ,২০ ওভারে ১৫২ রান তুলতে সক্ষম হয় । বিজয়ী দলের মোঃ ইকবল হোসেন  ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন তালতলী বন্দরের মো. রাজু। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন মো.আঃ মজিদ জোমাদ্দার ও মো. নুরুল আহাদ ।
খেলায় নিশানবাড়িয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ,  তালতলী বন্দর ক্রিকেট একাদশকে ১১রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম মিঞা
(ভারপ্রাপ্ত)এ”র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব রেজবী
উল কবীর জোমাদ্দার।
উক্ত খেলায় আরো উপস্তিত ছিলেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক  মো. ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলতাফ হোসেন, তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র হালদার,তালতলী ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু ছিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল আহসান,শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরে আলম সুমন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু,যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা,ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,বর্তমান সরকারের নানা উন্নয়নের সাথে সাথে এবং মাদকমুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে ক্রিড়ার ব্যাপক উন্নয়নের  প্রসঙ্গ উল্লেখ করে লেখাপড়ার পাশাপাশি যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com