রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ১২.৩৭ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এমপি)। শনিবার (১৯ নভেম্বর) সকালে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোঃ এনামুল হক, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. এহতেশামুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম দেলোয়ার হোসেন মুকুল, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম শাহীন, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানসহ বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা ক্রীড়া অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ দল বনাম নেত্রোকোনা দল। নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ময়মনসিংহ দল নেত্রকোনা দলকে ৩-২ গোলে পরাজিত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com