বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১ সাব্বির আহমেদ শ্রাবণের “শয়তানের নিঃশ্বাস “ এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

মুগ্ধতা ছড়ালেন মৌনী রায়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৬.৫৫ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ ফ্যাশনের অপর নাম যেন মৌনী রায়। কমবেশি রোজই এই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের বিভিন্ন ফ্যাশনের ছবি পোস্ট করে থাকেন। কখনো ক্যাজুয়াল পোশাক তো কখনো শাড়ি, যেকোনো পোশাকেই তাকে দুর্দান্ত মানায়। মৌনীর ফ্যাশন মন্ত্রই হচ্ছে যেন সাধারণ কিন্তু ক্লাসি। প্রতিটা পোশাকেই মৌনী নিজের ছোঁয়া রাখেন এবং সেটাকে আরও আকর্ষণীয় করে তোলেন। মৌনীর ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই দেখা যাবে বিভিন্ন পোশাকে একাধিক ছবি, ভিডিও। আর এই ছবি, ভিডিও দেখেই মুগ্ধ হন তার অনুরাগীরা। সম্প্রতি মৌনী বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যেখানে দেখা যাচ্ছে- তিনি একটি কালো রঙের গাউন পরেছেন এবং তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো স্বপ্ন সত্যি হলো। তিনি এই সাদাকালো ছবিগুলো তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেই ছবি তার ভক্তদের মনে মুগ্ধতা ছড়িয়েছে। ছবি শেয়ার করে মৌনী লেখেন, ব্যক্তিগতভাবে আমার জীবনকে তখন ভালো লাগে যখন সেটাকে কোনো উপন্যাসের মতো দেখতে হয়। এটা তোমার পথ, কখনো হোঁচট খাবে। কিন্তু যতবারই পড়ে যাও না কেন, যতবারই মনে হোক না কেন যে হেরে যাচ্ছো, নিজের কাছে সৎ থেকো। দেখবে ঠিক পথ খুঁজে পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com