শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

প্রাইজমানি বিশ্বকাপে কোন দল কতো পাবে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৬.৫৬ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চেয়ে এবারের প্রাইজমানি ৪০ মিলিয়ন ডলার বেশি। কাতার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন দল আর্থিক পুরস্কার হিসেবে পাবে ৪ কোটি ২০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা।

রানার্স-আপ দল পাবে ৩ কোটি ২০ লাখ ডলার। আর ২ কোটি ৬০ লাখ ডলার পাবে তৃতীয় হওয়া দল। চতুর্থস্থান অধিকারী দল পাবে ২ কোটি ২২ লাখ ডলার।

কোয়ার্টারফাইনাল থেকে বাদ পড়া চারটি দলের প্রতিটি দল পাবে ১ কোটি ৬০ লাখ ডলার করে। শেষ ষোলো থেকে বাদ পড়া ৮টি দলের প্রত্যেকে পাবে ১ কোটি ২০ লাখ ডলার করে।গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলো পাবে ৮০ লাখ ডলার করে। আর টুর্নামেন্টে অংশ নেয়া ৩২টি দল অন্তত ২৫ লাখ ডলার করে পাবে।

এবারের বিশ্বকাপের সর্বমোট প্রাইজমানি ধরা হয়েছে ৪শ’ ৪০ মিলিয়ন ডলার। এছাড়া আসরের সেরা ফুটবলার, গোলরক্ষক এবং সর্বোচ্চ গোলদাতার জন্য আলাদা আলাদা পুরস্কার তো থাকছেই।  ২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ ফুটবল আসর। প্রথম দিনই মাঠে নামবে আয়োজক দেশ কাতার। ‘এ’ গ্রুপে কাতারের প্রতিপক্ষ ইকুয়েডর।

একনজরে বিশ্বকাপের প্রাইজমানি

* চ্যাম্পিয়ন দল : ৪ কোটি ২০ লাখ ডলার

* রানার্স-আপ দল: ৩ কোটি ২০ লাখ ডলার

* তৃতীয় স্থানে থাকা দল : ২ কোটি ৬০ লাখ ডলার

* চতুর্থ হওয়া দল : ২ কোটি ২২ লাখ ডলার

* কোয়ার্টারে বাদ পড়া চার দলের প্রতিটি পাবে ১ কোটি ৬০ লাখ ডলার করে

* শেষ ষোলো থেকে বাদ পড়া ৮ দলের প্রত্যেকে পাবে ১ কোটি ২০ লাখ ডলার করে

* গ্রুপ পর্ব থেকে বাদ পড়া প্রত্যেক দল পাবে ৮০ লাখ ডলার করে

* টুর্নামেন্টে অংশ নেয়া ৩২টি দল পাবে অন্তত ২৫ লাখ ডলার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com