বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র সংসদের দুই কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে প্রধান দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা

  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ১২.৪৪ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম মেয়াদের অবশিষ্ট সময়ের নৈতিক পরিকল্পনাগুলো এখন অনেকটাই দোদুল্যমান । দেশটি মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছে, যা কিনা নির্ধারণ করে দিবে, কোন রাজনৈতিক দল আগামী দুই বছরের জন্য কংগ্রেসকে নিয়ন্ত্রণ করবে।

বুধবারের প্রথম দিক পর্যন্ত সিনেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। বাকিগুলোতে ক্ষমতাসীনরা ভাল করছে। সারা দেশে নির্বাচনী কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, কিছু প্রতিযোগিতার ফলাফল নিশ্চিত হতে কয়েক দিন সময় লাগতে পারে।

হাউজের ৪৩৫ টি আসন এবং সিনেটের ১০০ টি আসনের মধ্যে ৩৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সিনেট বর্তমানে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে সমানভাবে বিভক্ত। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ডেমোক্রেটদের জন্য টাই-ব্রেকিং ভোট দিতে সক্ষম, তাই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কেবল আর একটি আসনে জয় পেতে হবে।

যে দল সরকারের নির্বাহী এবং আইনী শাখা নিয়ন্ত্রণ করে তারা সাধারণত মধ্যবর্তী নির্বাচনের সময় আসন হারায়।। কংগ্রেসের অনেক এলাকায় রিপাবলিকান বা

ডেমোক্রেটদের সুবিধার সুযোগ থাকায় বিরোধী দলের আসনগুলোর পক্ষে ক্ষমতাসীনদের হারিয়ে দেওয়া কঠিন হয়ে পড়েছে।

সাড়ে চার কোটির বেশি লোক মঙ্গলবারের সরকারী নির্বাচনের আগের দিন, ব্যক্তিগতভাবে বা মেইল-ইন ভোটিং-এ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল। বিশ্লেষকরা বলছেন, সারা দেশে প্রতিদ্বন্দ্বিতায় মোট ভোট ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনের রেকর্ড সাড়ে ১১ কোটি ছাড়িয়ে যেতে পারে।

ইতিহাস তৈরি হয়েছে দুই রাজ্যে। ম্যারিল্যান্ড তার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর ওয়েস মুরকে নির্বাচিত করেন, যিনি একজন ডেমোক্রেট। ম্যাসাচুসেটস তার প্রথম ডেমোক্রেট মহিলা গভর্নর মরা হিলিকে নির্বাচিত করে, যিনি কোনো রাজ্যের প্রথম ঘোষিত সমকামী প্রধান নির্বাহী।

রিপাবলিকান এবং ডেমোক্রেটিক উভয় পক্ষই যুক্তরাষ্ট্র জুড়ে যে কোন ধরনের অনিয়ম বা জালিয়াতির দিকে নজর রাখছে।

(ক্যাথরিন জিপসন, মাসুদ ফারিভার এবং কেন ব্রেডমিয়ার এই প্রতিবেদনে অবদান রেখেছেন। এই প্রতিবেদনে কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্স থেকে নেয়া হয়েছে)

ভয়েস অফ আমেরিকা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com