মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর্জেন্টিনা বিশ্বকাপ দলে যারা

  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১.১৯ এএম
  • ১৭১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। এজন্য তার এক সপ্তাহ আগেই সব দেশকে স্কোয়াড ঘোষণার সময় বেঁধে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যেই দল ঘোষণা করেছে ব্রাজিল-ডেনমার্ক। এখনও বাকি আর্জেন্টিনা। তবে এই দলে লিওনেল মেসি ছাড়া কেউই নাকি এখনও নিশ্চিত নন।

যদিও ৪৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে সেই তালিকায় আনা হয়েছে পরিবর্তন। প্রাথমিক দল থেকে কমেছে ১৫ জন। এই তালিকা আনা হয়েছে ৩১ সদস্যতে।

এক টুইট বার্তায় আর্জেন্টিনার রেডিও কন্টিনেন্টাল এবং ইএসপিএনের সাংবাদিক স্তেফান এদুল জানিয়েছেন, আগামী ১৪ নভেম্বর আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা করা হবে। ২৬ জন থাকবেন চূড়ান্ত দলে।

জেনে নেওয়া যাক, ৩১ সদস্যের তালিকায় কে কে হয়েছেন মেসির সঙ্গী। গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো

ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, ফাকুন্দো মেদিনা

মিডফিল্ডার : রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জোভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস ফরোয়ার্ড : থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com