রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

কেনিয়ার চেবেট এবং লোকেদি নিউইয়র্ক ম্যারাথন দৌড়ে জয়ী

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ১.০০ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

রবিবার কেনিয়ার ইভান্স চেবেট এবং শ্যারন লোকেদি নিউ ইয়র্ক সিটি ম্যারাথনে জয়লাভ করেছেন।

চেবেট পুরুষদের দৌড়ে এবং লোকেদি তার অভিষেক দৌড়ে নারীদের মধ্যে প্রথম হয়েছেন।

চেবেট এই বছরের শুরুতে বোস্টন ম্যারাথন জিতেছেন।

চেবেটের এই বিজয় প্রতিযোগিতায় আমেরিকান পুরুষদের বিজয়ের খরা অব্যাহত রেখেছে। ২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের কোন দৌড়বিদ এ ম্যারাথনে জেতেনি।

এটি ছিল লোকেদির প্রথম ম্যারাথন। তিনি ইসরাইলের লোনাহ চেমতাই সালপেটার থেকে এগিয়ে থেকে ২ ঘণ্টা ২৩ মিনিট ২৩ সেকেন্ডে ম্যারাথন শেষ করেন।

২৮ বছর বয়সী এই যুবতী শেষ ২ মাইলে চেমতাই সালপেটার থেকে ৭ সেকেন্ডে এগিয়ে থেকে জেতেন এবং রেকর্ডের প্রায় ৫০ সেকেন্ড আগে দৌড় শেষ করেন।

এর এক ঘন্টা আগে পুরুষ এবং নারীদের হুইলচেয়ার দৌড় সমাপ্ত হয়। সেখানেও নতুন রেকর্ড তৈরি হয়।

৫১তম ম্যারাথন দৌড়ে অংশ নেয়া ৫০ হাজার দৌড়বিদের জন্য উষ্ণ আবহাওয়া আদর্শ ছিল না। মহামারীর পর প্রথমবারের মতো পুরোদমে এই ম্যারাথন অনুষ্ঠিত হলো। আয়োজকরা জানিয়েছেন, ২৬ দশমিক ২ মাইল (৪২ দশমিক ২ কিলোমিটার) রেসে ৯টি মিটিং স্টেশন ছিল এবং দৌড়ে অংশগ্রহণকারীদের জন্য সেখানে প্রচুর পানি, কলা এবং এনার্জি জেল মজুত ছিল।

অভিনেতা অ্যাশটন কুচার এবং চেলসি ক্লিনটনসহ কয়েকজন সেলিব্রিটি এই দৌড়ে অংশ নিয়েছিলেন। তারা টানা দ্বিতীয় বছরের মতো এটি সম্পন্ন করলেন। দুজনেই দাতব্য উদ্দেশ্যে এই দৌড়ে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com