সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গ্রামীণফোন কোনো ধরনের সিম-কার্ড বিক্রি করতে পারবেনা : বিটিআরসি

  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ১.০৪ পিএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

দেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে যে, টেলিকম অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন নতুন বা পুরাতন, কোনো ধরনের সিম-কার্ড বিক্রি করতে পারবেনা। এর আগে নতুন সিম-কার্ড বিক্রি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল বিটিআরসি। এবার পুরনো সিম-কার্ড বিক্রিতে স্থগিতাদেশ দেওয়া হলো।

রবিবার (৬ নভেম্বর) বিটিআরসি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে, কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ ঘোষণা দেন। তিনি বলেন, গ্রামীণফোনকে ১৩ লাখ পুরনো সিম-কার্ড বিক্রির জন্য দেওয়া বিটিআরসির অনুমোদন স্থগিত করা হয়েছে।

গুণগত মানসম্পন্ন পরিষেবা দিতে ব্যর্থতার’ কারণে ২০২২ সালের ২৯ শে জুন গ্রামীণফোনের নতুন সিমকার্ড বিক্রির ওপর অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।

তখন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছিলেন, বারবার বলা সত্ত্বেও গ্রামীণফোন তার ব্যবহারকারীদের মানসম্পন্ন সেবা প্রদান না করায়, বিটিআরসি অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ আরোপ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com