বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেন রাশিয়ার সিনিয়র সামরিক কমান্ডারদের বরখাস্তের ঘটনা ঘটেছে

  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ১২.৫৫ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রনালয় রবিবার ইউক্রেন সম্পর্কে তাদের দৈনিক গোয়েন্দা প্রতিবেদনে জানিয়েছে, “২০২২ সালের ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সিনিয়র সামরিক কমান্ডারদের বরখাস্তের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়,  যুদ্ধক্ষেত্রে রাশিয়ার লক্ষ্য অর্জনে ব্যর্থতার জন্য রাশিয়ার সিনিয়র সামরিক কমান্ডারদের বিরুদ্ধে দোষারোপের একটি নমুনার প্রতিনিধিত্ব করে এই বরখাস্তের ঘটনা।

শনিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে কর্তৃপক্ষ ব্যাপক যুদ্ধ ও বিস্ফোরণের খবর দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনী, জব্দ করা রাশিয়ার সামরিক সরঞ্জাম ব্যবহার করে খেরসন অঞ্চলের একটি গোলাবারুদের ডিপোসহ নয়টি স্থানে হামলা চালায়।

রাশিয়া দেশটির শক্তি এবং জল অবকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাচ্ছে, যা কিনা শক্তি ব্যবস্থার মোট ৩০% থেকে ৪০% ধ্বংস করে দিয়েছে।ফলে দেশটির পাওয়ার গ্রিডগুলো অকার্যকর হয়ে ব্ল্যাক আউটের মুখোমুখি হচ্ছে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা শনিবার বলেছে, এর মধ্যেই বাহ্যিক বিদ্যুৎ লাইনগুলি মেরামত করা হয়েছে এবং ইউক্রেনের জাপোরিজিয়ায় পারমাণবিক

বিদ্যুৎ কেন্দ্রের সাথে পুনরায় সংযুক্ত করা হয়েছে । রাশিয়ার গোলাবর্ষণের ফলে উচ্চ ভোল্টেজ লাইনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি আবারও পারমাণবিক দুর্ঘটনা প্রতিরোধে এই প্ল্যান্টের চারপাশে একটি পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষা অঞ্চল স্থাপনের আহ্বান জানিয়েছেন।

রাশিয়া সংঘাতপূর্ণ অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে এবং খেরসন অঞ্চলের অবনতিশীল পরিস্থিতির কথা স্বীকার করছে। গত ফেব্রুয়ারি থেকে মস্কোর দখলে থাকা একমাত্র আঞ্চলিক রাজধানী খেরসন থেকে কমপক্ষে ৭০ হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে।

ক্রেমলিন-পন্থী মিডিয়া সদস্যরা জানিয়েছে, রাশিয়ান সৈন্যরা তাদের সদর দপ্তর ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে সরিয়ে নিয়েছে, অবকাঠামো ধ্বংস করে যাচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, স্থানীয় বাসিন্দা এবং ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, শহর ছেড়ে যাওয়ার সময় রাশিয়ান সৈন্যরা লুটপাট করছে।

(অ্যাসোসিয়েটেড প্রেস এবং রয়টার্স থেকে এই প্রতিবেদনের জন্য তথ্য নেয়া হয়েছে)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com