সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

হারিয়ে যাওয়া শিশু স্বজনদের খুঁজছে

  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ৬.৪০ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

আল-আমিন সিকদার নামের হারিয়ে যাওয়া শিশুর স্বজনদের খুঁজছে পুলিশ। শিশুটি বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।

তার বয়স ৭ বছর, গায়ের রং শ্যামলা ও উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো নীল রংয়ের পাঞ্জাবি এবং সাদা পায়জামা।

ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্র জানায়, ০৫ নভেম্বর ২০২২ গুলিস্তান এলাকায় শিশু আল-আমিনকে খুঁজে পায় পল্টন মডেল থানা পুলিশ। পুলিশের কাছে সে তার বাবার নাম জাফর সিকদার ওরফে সিয়াম, মায়ের নাম আয়েশা বেগম আফরোজা ও জেলার নাম বি-বাড়িয়া বলে জানায়। থানা পুলিশ শিশুটিকে  নিরাপদ হেফাজতের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করে।

এ সংক্রান্তে ০৫ নভেম্বর ২০২২ পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নাম্বার-৩৪৬।

উক্ত শিশুর কোন স্বজনের সন্ধান বা ঠিকানা পাওয়া গেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। (ডিউটি অফিসার- মোবাইল ফোন নাম্বার- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৪৮১১৮৫৪২)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com