সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রুহিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • আপডেট সময় শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৯.৪৮ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

 

আল-মনসুর,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর (শুক্রবার) বিকেলে রুহিয়া থানা ফুটবল একাডেমির আয়োজনে রুহিয়া ডিগ্ৰী কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রুহিয়া থানা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, রুহিয়া থানা আওয়ামীলীগ সভাপতি পার্থ সারথি সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, সহ-সভাপতি আব্দুল জব্বার মাষ্টার ,যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মজিবর রহমান, সহ দপ্তর সম্পাদক গণেশ চন্দ্র সেন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী,উসমান গনি প্রমুখ।
উদ্বোধনী টুর্নামেন্টে অংশগ্রহণ করেন মানু স্মৃতি একাডেমি দিনাজপুর এবং এফ এস সি নেতার মোড় খুলিশা খুড়ি মুন্সির হাট ঠাকুরগাঁও।
উদ্বোধনী খেলায় মানু স্মৃতি একাডেমি, দিনাজপুর ৫-১ গোলে পরাজিত করে এফ এস সি নেতার মোড় খুলিশা খুড়ি, মুন্সির হাট ঠাকুরগাঁও দলকে ।
খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকরা মনোমুগ্ধকর খেলাটি উপভোগ করেন।
খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শাকিল এবং সহকারী রেফারি ছিলেন বিপ্লব ও সাইদুজ্জামান বাবু।
উল্লেখ্য, ৮টি দল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com