রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

টি-টোয়েন্টি বিশ্বকাপে শীর্ষে বাংলাদেশ

  • আপডেট সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১১.৫৮ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েও গ্রুপ শীর্ষে থাকা হল না ভারতের। গ্রুপ ২-এর শীর্ষে রয়েছে বাংলাদেশ। দু’দলের পয়েন্ট সমান থাকলেও নেট রানরেটে ভারতকে টপকে এক নম্বরে শাকিব আল হাসানরা।

বিশ্বকাপে প্রতিটি দলের একটি করে খেলা হয়ে গিয়েছে। গ্রুপ ২-এ বাংলাদেশ ও ভারত একটি করে ম্যাচ জিতেছে। তাদের পয়েন্ট ২। বাংলাদেশের নেট রানরেট +০.৪৫০। ভারতের নেট রানরেট +০.০৫০। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যে খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। দু’দল ১ পয়েন্ট করে পেয়েছে। তবে তাদের নেট রানরেট শূন্য। তালিকায় পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। ছ’নম্বরে নেদারল্যান্ডস। দু’দলই নিজেদের ম্যাচ হারায় তাদের পয়েন্ট শূন্য। পাকিস্তানের নেট রানরেট -০.০৫০। নেদারল্যান্ডসের নেট রানরেট -০.৪৫০।

গ্রুপ ১-এর শীর্ষে রয়েছে নিউজ়িল্যান্ড। তাদের পয়েন্ট ২। নেট রানরেট +৪.৪৫০। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ২। নেট রানরেট +২.৪৬৭। তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। আফগানিস্তানকে হারিয়ে তাদের পয়েন্ট ২। নেট রানরেট +০.৬২০। চার, পাঁচ ও ছয় নম্বরে রয়েছে যথাক্রমে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। তাদের তিন দলেরই পয়েন্ট শূন্য। আফগানিস্তানের নেট রানরেট -০.৬২০। আয়ারল্যান্ডের নেট রানরেট -২.৪৬৭। গ্রুপের শেষে থাকা অস্ট্রেলিয়ার নেট রানরেট -৪.৪৫০।(ডিএমপি নিঃ)

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com