শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

গৌরীপুরে প্রীতি ফুটবল ম্যাচে কয়েক সহস্রাধিক দর্শকের আগমন

  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ২.৪৬ এএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থা বনাম ব্যারিস্টার সুমন একাডেমির মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ ০১-০১ গোলে ড্র হয়েছে।

শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই ফুটবল ম্যাচের আয়োজন করে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ।
খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন উপজেলা ক্রীড়া সংস্থা। ফুটবল ম্যাচ উপভোগ করতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক সহস্রাধিক দর্শক সমবেত হন স্টেডিয়ামে।
উপজেলা আওয়ামী লীগের নবাগত সভাপতি নিলুফার আনজুম পপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
আরও বক্তব্য রাখেন সেরা উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মডেল জ্যোতিকা জ্যোতি।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন পৌর কাউন্সিলর রেফারি আব্দুর রউফ মোস্তাকিম, সহকারী মঞ্জুর আহমেদ বাহার, ফখরুল ইসলাম ও চতুর্থ রেফারি নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত গৌরীপুর থানা পুলিশের একটি চৌকস দল সার্বক্ষণিক খেলোয়ার ও খেলার মাঠের নিরাপত্তা বজায় রেখে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তুলতে সক্রিয় ভুমিকা পালন করেছেন এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ লাইভে, চ্যানেলে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ পরিবেশন করার জন্য যথেষ্ঠ আন্তরিকতার পরিচয় দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com