সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে সাফ ফুটবল জয়ী নারী ফুটবলারদের বর্ণীল সংবর্ধনা

  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ১০.৫৩ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২২ জয়ী ময়মনসিংহ জেলার ৮ জন কৃতি ফুটবলারদের বর্ণিল সংবর্ধনা দিয়েছে সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার ( ১৩ অক্টোবর ) দুপুর সাড়ে ৩ টার সময় জয়নুল উদ্যান বৈশাখী মঞ্চে সংবর্ধনা দেন মেয়র ইকরামুল হক টিটু।

সংবর্ধনাপ্রাপ্ত নারী ফুটবলারদের উত্তরীয় ও ফুলেল সংবর্ধনায় বরণ করা হয় এবং প্রত্যেককে ক্রেস্ট ও ৫০ হাজার টাকা প্রদান করা হয়। সংবর্ধনায় নারী খেলোয়াড় মারিয়া মান্দা অনুপস্থিত থাকায় তার পক্ষে কলসুন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা রানী সরকার ক্রেস্ট ও অন্যান্য উপহার গ্রহণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের মারা যাওয়া খেলোয়াড় ময়মনসিংহের সন্তান সাবিনা ইয়াসমিনের পরিবারকে ৫০ হাজার, জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ময়মনসিংহে অবস্থান করা ধুবাউড়ার দলকে ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। এছাড়া নারী খেলোয়াড়দের তিনজন কোচকে সম্মানিত করারও ঘোষণা দেন। সংবর্ধনার শেষে নারী ফুটবলারদের সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক ‍টিটু আরও জানান, সাফজয়ী নারী ফুটবলাররা বিশ্ব অঙ্গণে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। আমাদের এনে দিয়েছে শ্রেষ্ঠত্বের পুরস্কার। আমরা গর্বিত। এ গর্বের অংশীদার ৮ নারী ফুটবলার আমাদের ময়মনসিংহের সন্তান। এ অনুভূতি অসাধারণ। আমরা ময়মনসিংহের এ নারী ফুটবলারদের পাশে আছি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়রাও আজ জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার মাধ্যমে এ ধারাকে অব্যাহত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণেই এ সাফল্য সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে সংবর্ধিত খেলোয়াড় সানজিদা আক্তার বলেন, ময়মনসিংহবাসী সবসময় আমাদের পাশে ছিলেন। তাদের ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। সকলের ভালোবাসায় যে সাফল্য আমরা অর্জন করেছি তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন, মসিকের প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, কলসুন্দর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com