রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

সাব্বির, সাইফউদ্দিন বাদ, সুযোগ পেলেন সৌম্য, শরিফুল

  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৯.২০ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে
আইসিসির নিয়ম অনুযায়ী সুপার টুয়েলভে সরাসরি কোয়ালিফাই করা দলগুলো এখনও বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ পাচ্ছে। সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ দলে আসছে জোড়া পরিবর্তন।
সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডের সাথে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল ৪ ক্রিকেটারকে। তাদের মধ্যে ২ জন এবার ডাক পাচ্ছেন বিশ্বকাপের চূড়ান্ত দলে।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ক্রিকেট বিষয়ক পোর্টাল বিডিক্রিকটাইম জানিয়েছে, প্রথম দফায় ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা পেলেও আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় শেষপর্যন্ত বিশ্বকাপ খেলা হচ্ছে না সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের।
তাদের জায়গায় সুযোগ পাবেন সৌম্য সরকার ও শরিফুল ইসলাম, যারা ছিলেন বিশ্বকাপ স্কোয়াডের স্ট্যান্ডবাই হিসেবে। এছাড়া বিশ্বকাপ স্কোয়াডে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
একনজরে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য ১৫ সদস্য: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com