রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ময়মনসিংহে বঙ্গবন্ধু- বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১১.১৮ এএম
  • ২০২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

১২ অক্টোবর বুধবার সকালে নগরীর সার্কিট হাউস মাঠে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাছুম আহম্মদ ভুঞা , মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল হক সহ বিভিন্ন জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য টুর্নামেন্টে জেলার ১৩ টি উপজেলা প্রাথমিক বিদ‍্যালয়ের বালক-বালিকা খেলোয়াড় অংশ গ্রহন করেছে। আগামী ১৭ অক্টোবর সকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com