শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ময়মনসিংহের ধোবাউড়ার ৮ নারী ফুটবলারকে নাগরিক সংবর্ধনা

  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২.২৬ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ পাহাড়ের পাদদেশে প্রত্যন্ত গ্রাম কলসিন্দুর থেকে হিমালয় জয় করা ফুটবল তাপস্যিক কন্যাদের রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে নিজ এলাকায়। সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের কলসিন্দুরের আট সদস্যকে ময়মনসিংহে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সংবর্ধনার আয়োজন করে ।

সংবর্ধনা পাওয়া সাফজয়ী আট ফুটবলার হলেন সানজিদা আক্তার, শিউলি আজিম, মার্জিয়া আক্তার, মারিয়া মান্দা, তহুরা বেগম, সাজেদা আক্তার, শামছুন্নাহার সিনিয়র ও শামছুন্নাহার জুনিয়র।

বেলা দুইটায় ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার পাশে জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বৈশাখী মঞ্চের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী ফুটবলারদের নগদ অর্থ, ক্রেস্ট ও বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী উপহার দেওয়া হয়।

জমকালো এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত নারী ফুটবলাররা। ফুটবলার তহুরা বেগম বলেন, ‘আমরা আগেও বিভিন্ন খেলায় জয় লাভ করেছি। কিন্তু এবারের জমকালো সংবর্ধনা পেয়ে আমরা খুবই খুশি। এ সংবর্ধনা আমাদের আরও অনুপ্রাণিত করবে এবং নতুন নারী ফুটবলার তৈরিতে উৎসাহ জোগাবে।’

এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশে রওনা দেন ফুটবলাররা। ময়মনসিংহ জেলা সীমানায় প্রবেশের পর থেকে ভালুকা ও ত্রিশাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। ময়মনসিংহ নগরে প্রবেশের আগে চুরখাই এলাকা থেকে ফুটবলারদের একটি সুসজ্জিত পিকআপ ভ্যানে তোলা হয়।

সেখানে শত শত মোটরসাইকেল ও গাড়িবহরে থাকা মানুষ তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান। খোলা ওই পিকআপ ভ্যানটিতে করে ফুটবলাররা ময়মনসিংহ সার্কিট হাউসে যান। সেখান থেকে পরে তাঁদের বৈশাখী মঞ্চের সংবর্ধনা মঞ্চে নেওয়া হয়।
বৈশাখী মঞ্চের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী ফুটবলারদের নগদ অর্থ, ক্রেস্ট, ব্লেজার ও বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী উপহার দেওয়া হয়। প্রতিমন্ত্রী শরীফ আহমেদের পক্ষ থেকে আট নারী ফুটবলারকে ২৫ হাজার করে টাকা তুলে দেওয়া হয়। এ ছাড়া ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ৮ ফুটবলারকে ১ লাখ টাকা এবং প্রান্ত ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আটজনকে ১ লাখ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম। আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি এ কে এম দেওয়ার হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, বাংলাদেশের নারী ফুটবলের আজকের এ অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে। কারণ, ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রীর উদ্যোগেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়।

মূলত এ বঙ্গমাতা টুর্নামেন্টের কারণেই তৃণমূল থেকে মেয়েরা ফুটবল খেলতে শুরু করে। পরে মেয়েরা জাতীয় পর্যায়ে খেলে। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের মেয়েরাই এর অনন্য উদাহরণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com