শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ময়মনসিংহে সাফজয়ী ৮ নারী ফুটবলারকে সংবর্ধনার দেওয়ার প্রস্তুতি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৫.০৯ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহ থেকেঃ৷ সাফ চ্যাম্পিয়শিপ ট্রফি জয়ী বাংলাদেশ দলের কলসিন্দুরের ৮ নারী ফুটবলারকে দুইদিন ব্যাপী বিভিন্ন আয়োজনে মধ্যদিয়ে ময়মনসিংহে সংবর্ধনা দেওয়া হবে। জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,ফুটবল ফেডারেশন যৌথভাবে আগামী ২৯ সেপ্টেম্বর এবং রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে ৩০ সেপ্টেম্বর এই সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ৮ নারী ফুটবলারকে ঢাকা থেকে ময়মনসিংহ আনার জন্য কলসিন্দুর ফুটবল টিমের ম্যানেজার মালা রানী সরকার এবং ফুটবল ফেডারেশন ময়মনসিংহ শাখার কর্ম কর্তা বোরহান উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার এই তথ্য নিশ্চিত করে কলসিন্দুর ফুটবল টিমের ম্যানেজার মালা রাণী সরকার জানান, আগামী বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ঢাকার ফুটবল ফেডারেশন কার্যালয় থেকে সকাল ৭টায় ফুটবলাররা সড়কপথে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেবেন। ময়মনসিংহ সদরের সিবিএমসিবি হাসপাতালের সামনে থেকে তাদের বরণ করে নিয়ে ছাদখোলা গাড়িতে শোভাযাত্রাসহ ময়মনসিংহ মহানগরীর প্রধান সড়ক হয়ে সার্কিট হাউজে আসবেন তারা। দুপুরে লাঞ্চের পরে শিল্পাচার্য জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে জেলা প্রশাসন জেলা পুলিশ ও ফুটবল ফেডারেশন যৌথভাবে তাদের সংবর্ধনা দেবে। পরের দিন ৩০ সেপ্টেম্বর পুলিশের রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে।

বাংলাদেশ ফুটবল দলে প্রতিনিধিত্ব করা ময়মনসিংহের ওই গ্রামের আট ফুটবলার হলেন– সানজিদা, মারিয়া, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামসুন্নাহার, তহুরা, সাজেদা ও শামসুন্নাহার জুনিয়র। সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার জন্য ইতোমধ্যেই আয়োজকরা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন বলে জানান মালা রাণী সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com