শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

পুরষ্কার পাচ্ছে ময়মনসিংহের ৮ নারী ফুটবলারের পরিবার

  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৮.৪২ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ ফুটবল দলের আট জনই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম থেকে উঠে আসা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেরা হওয়া এই আট ফুটবলারের পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘোষণা দেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি বলেন, সাফজয়ী কলসিন্দুর গ্রামের আট ফুটবলার জেলার ও সারা দেশের মুখ উজ্জ্বল করেছেন। তাদের জন্য আমরা গর্বিত। এই আট পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা পুরস্কার দেবে জেলা প্রশাসন। এছাড়া তাদের সার্বিকভাবে সহযোগিতা করা হবে।

বাংলাদেশ ফুটবল দলে প্রতিনিধিত্ব করা ময়মনসিংহের ওই গ্রামের আট ফুটবলার হলেন- সানজিদা, মারিয়া, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামসুন্নাহার, তহুরা, সাজেদা ও শামসুন্নাহার জুনিয়র। ২০১১ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ড কাপের মাধ্যমে ফুটবলের বড় কোনও টুর্নামেন্টে পা রাখেন তারা। তখন তারা কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ওই সময় কেউ তৃতীয় শ্রেণিতে, কেউবা চতুর্থ শ্রেণিতে পড়েন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com