শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপ তৃতীয় আসরে দাবায় চ্যাম্পিয়ন ইসাবা।

  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৪.০৯ এএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

হারুন, জবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপ তৃতীয় আসরে দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসাবা মাসনুন। বুধবার চূড়ান্ত পর্বে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ক্যাম্পাসে আয়োজিত ফাইনাল ম্যাচে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের দাবাড়ুকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। ইসাবা মাসনুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এমফিল ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। এবছর মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ১২৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। ১১ সেপ্টেম্বর থেকে দাবা প্রতিযোগিতা শুরু হয়৷ ৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ৩৩টি বিশ্ববিদ্যালয় থেকে ৯৬ জন দাবাড়ু অংশ নেন। ছেলে ও মেয়ে এই দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com