সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পুলিশের সহায়তায় পরীক্ষার সুযোগ পেলেন এক শিক্ষার্থী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৯.৩০ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

ভুল করে অন্য পরীক্ষা কেন্দ্রে চলে আসা এক এসএসসি পরিক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দিল ডেমরা ট্রাফিক পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর ২০২২) সকাল আনুমানিক ১০:১৫ টায় এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২২ এর প্রথম পরীক্ষার (বাংলা ১ম পত্র) দিনে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) মো: ইমরান হোসেন মোল্লার সরেজমিনে তদারকিকালে এক পরীক্ষার্থী অভিভাবকসহ ভুল করে শ্যামপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে চলে আসে।

ওই পরীক্ষার্থীর রোল মিলিয়ে দেখে তার কেন্দ্র মূলত শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন বাকচর আদর্শ উচ্চ বিদ্যালয় যা ঐ কেন্দ্র থেকে প্রায় আধ ঘন্টা দুরত্বে অবস্থিত।
তার মা পরীক্ষার্থীর সাথে থাকায় পরিস্থিতি ও সময় বিবেচনায় তাদের দুজনকে এসি ট্রাফিক-ডেমরা ইমরান নিজের সরকারি গাড়িতে করে বাকচর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেন।

এসময় টিআই জিএম মুছা কালিমুল্লা ও সঙ্গীয় সার্জেন্ট ইমরান সর্বাত্মক সহযোগিতা করেন।
যথাসময়ের আগেই পরীক্ষার্থী ও অভিভাবক নিরাপদে কেন্দ্রে পৌছাতে পেরে তারা ডেমরা ট্রাফিক পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com