মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রজ্ঞাপন জারি করে ১২ অতিরিক্ত সচিবকে বদলির নোটিস

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১০.৩৪ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

প্রজ্ঞাপন জারি করে ১২ অতিরিক্ত সচিবকে বদলি করল জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এ রদবদল এনে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহাদত হোসেনকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মহ. শের আলীকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মহা. বশিরুল আলমকে কৃষি মন্ত্রণালয়ে, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সাঈদ মাহবুব খানকে মন্ত্রিপরিষদ বিভাগে, বিয়াম ফাউন্ডেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলামকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীনকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুহাম্মদ আশরাফ আলী ফারুককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com