মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাকিস্তানকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৭.০৭ পিএম
  • ৪৬৮ বার পড়া হয়েছে

মালদ্বীপকে ৩ গোলে উড়িয়ে দেয়ার পর পাকিস্তানকেও বড় ব্যবধানে হারানোর লক্ষ্য ছিল বাংলাদেশের। মাঠে সেটাই করে দেখালেন সাবিনা-স্বপ্নারা। সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো মুখোমুখি হয়ে পাকিস্তানকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে সাবিনা খাতুনের দল।

বাংলাদেশের হয়ে এদিন হ্যাটট্রিক করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। যা চলতি টুর্নামেন্টেরও প্রথম হ্যাটট্রিক। সাবিনা ছাড়াও একটি করে গোল করেছেন মনিকা চাকমা, মোসাম্মত স্বপ্না এবং ঝতুপর্ণা চাকমা।

শনিবার (১০ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুপুর সোয়া ১টায় শুরু হওয়া ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। বেশ কয়েকটি সুযোগ মিস না করলে গোলের সংখ্যা দুই হালিও পূর্ণ হতে পারত।
তারপরেও বাংলাদেশের কাছে ৬ গোল হজম করেই লজ্জার এক রেকর্ড গড়েছে পাকিস্তান। দেশটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোল হজমের রেকর্ড এটি। এর আগে সাফে নেপালের বিপক্ষে ১২ ও ভারতের বিপক্ষে ৮ গোল হজম করেছিল তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com