মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মেট্রোরেলের প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৫.৫১ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপো এলাকায় মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, চলতি বছরের বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশের প্রথম মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মেট্রোরেলের সর্বনিন্ম ভাড়া ২০ টাকা, কিলোমিটার প্রতি ৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে। মেট্রোরেলে মাসিক, সাপ্তাহিক, পারিবারিক এবং কার্ডে ভাড়া দেওয়ার বিশেষ সুবিধা থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা প্রতিবার ভ্রমণে বিশেষ ছাড় পাবেন।
শিক্ষার্থীরা মেট্রোরেলে কোনো ছাড় পাবে কি না এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। এনিয়ে পরে আলোচনা করা হবে। অবশিষ্ট নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইহুও হায়েকাওয়া এবং ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেট্রোরেল (এমআরটি লাইন-৬) প্রকল্প সূত্রে জানা গেছে, এ প্রকল্পের উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের মোট দূরত্ব ২১ দশমিক ২৬ কিলোমিটার। প্রথমে উত্তরা থেকে মতিঝিলের দূরত্ব ছিল ২০ দশমিক ১০ কিলোমিটার, নতুন করে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বাড়ানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com