বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, সীমান্ত চুক্তি লঙ্ঘন নিয়ে বাংলাদেশের ‘গভীর উদ্বেগ’ প্রকাশ

  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ২.১২ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

বাংলাদেশের অভ্যন্তরে মর্টার শেল পড়া এবং সীমান্তবর্তী এলাকায় বিমান থেকে নির্বিচারে গুলি চালিয়ে, মিয়ানমারের আকাশ সীমান্ত চুক্তি লঙ্ঘনের বিষয়ে ‘গভীর উদ্বেগ’ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াও মোকে তলব করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সাম্প্রতিক ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।

রবিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, “আমরা  (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রদূত অং কিয়াও রাষ্ট্রদূতকে তলব করেছি। আমরা এর প্রতিবাদ করেছি।

ড. মোমেন জানান যে, মিয়ানমারে অভ্যন্তরীণ কোন্দল চলছে,এতে তিনি উস্কানিমূলক কিছু মনে করছেন না এবং বাংলাদেশ তাদের উদ্বেগ মিয়ানমারের সঙ্গে শেয়ার করেছে। মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে একটি কূটনৈতিক নোট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের কোনো নাগরিক যাতে নতুন করে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সরকার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মহাপরিচালকের (মিয়ানমার উইং) সঙ্গে সাক্ষাতকালে রাষ্ট্রদূতকে বলা হয় যে, এই ধরনের কর্মকাণ্ড শান্তিপ্রিয় জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি; বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্ত চুক্তি লঙ্ঘন এবং দুই ভালো প্রতিবেশির সম্পর্কের পরিপন্থী।

রাখাইন থেকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মিয়ানমারের বাসিন্দাদের কোনো অনুপ্রবেশ যাতে না ঘটে তা নিশ্চিত করার জন্যও রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এসময় জোর দিয়ে বলা হয় যে; রাখাইনে, তাদের জন্মস্থানে, একটি নিশ্চিত, নিরাপদ ও অনুকূল পরিবেশ, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের টেকসই ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য অপরিহার্য।

এর আগে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, গত ২১ আগস্ট ও ২৮ আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এবং উদ্বেগ জানিয়ে তার কাছে প্রতিবাদ নোট হস্তান্তর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com