সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মিয়ানমার ছোঁড়া মর্টার শেল বান্দরবনে সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ

  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৯.৫০ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

৫ দিন পর আবারও মিয়ানমার থেকে ছোঁড়া মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের বান্দরবন সীমান্তে। শনিবার বান্দরবনের তমব্রু সীমান্তের জনবসতিহীন পাহাড়ে মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে ছোঁড়া দুটি গোলা বিস্ফােরিত হয়।

এ পরিস্থিতিতে সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয়রা জানায়, ৪০ ও ৪১ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে। এ অবস্থায় আতঙ্কে রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষ।
এর পরপরই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্ক রয়েছে বিজিবিসহ সব বাহিনী।

এই ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, “সব বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। মিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না”।

এর আগে, ২৮ আগস্ট নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুমপাড়ার জনবসতিপূর্ণ এলাকায় মিয়ানমারের দুটি মর্টার শেল পড়ে। তখনও সেদেশের রাষ্ট্রদূতকে সতর্ক করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com