সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সচিবের লেখা ২৯টি বই থাকার অভিযোগে সরকারি পাঠাগারের বইয়ের তালিকা বাতিল

  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৮.০৫ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

সরকারি  ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়াতে পাঠাগারের জন্য প্রস্তুত করা ১৪০০ বইয়ের তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের লেখা ২৯টি বই থাকার অভিযোগে পুরো তালিকা বাতিল করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম তালিকা বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে বইয়ের নতুন তালিকা করা হবে এবং অনিয়ম থাকলে তদন্ত করে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সাংবাদিকদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য বই কেনার যে অর্থ বরাদ্দ হয়েছে, সে তালিকায় অতিরিক্ত সচিব নবীরুল ইসলামসহ সরকারি কর্মকর্তাদের বইয়ের আধিক্য থাকবে না।

পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এর আগে ‘বই কেনার তালিকায় এক অতিরিক্ত সচিবের ২৯ বই’ শিরোনামে জাতীয় গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, সরকারি কর্মকর্তাদের মধ্যে পাঠাভ্যাস গড়তে জেলা-উপজেলায় বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর সঙ্গে পাঠানো হয়েছে ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা। সেই তালিকায় সরকারি কর্মকর্তাদের প্রাধান্য দেয়া হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এরইমধ্যে বই কিনতে শুরু করেছেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকার মধ্যে একজন অতিরিক্ত সচিবেরই রয়েছে ২৯টি বই। এছাড়া তালিকার ১ হাজার ৪৭৭টি বইয়ের মধ্যে শতাধিক বই অন্তত ২৫ জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার লেখা।

তালিকা খতিয়ে দেখা গেছে, বঙ্গবন্ধুকে নিয়ে থাকা ১৬৬টি শিরোনামের মধ্যে অন্তত ৪০টি বই আছে, যা ১৫ জন সরকারি কর্মকর্তার লেখা। এ তালিকায় অনেক গুরুত্বপূর্ণ লেখকের বই স্থান না পাওয়ায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com