রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

কাতার বিশ্বকাপের সূচীতে পরিবর্তনের ইঙ্গিত

  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৭.৪৯ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন মাস বাকি। কিন্তু এই সময়ের মধ্যে বিশ্বকাপের সূচীতে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। বিশ্বকাপ শুরুর দিন একদিন এগিয়ে আসতে পারে বলে স্প্যানিশ গণমাধ্যম মার্কা দাবী জানিয়েছে।
প্রথা অনুযায়ী প্রতি চার বছর অন্তর জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হয়ে থাকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের প্রচন্ড গরমের কথা বিবেচনা করে ইতোমধ্যেই সেই প্রথা ভেঙ্গে প্রথমবারের মত নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা। কিন্তু এবার ঘোষিত সূচীতেও পরিবর্তনের আভাস দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা।
নির্ধারিত সূচী অনুযায়ী আগামী ২১ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরু হবার কথা রয়েছে। ঐদিন স্থানীয় সময় সকাল ১১ টায় স্বাগতিক কাতার বনাম ইকুয়েডরের ম্যাচটি অনুষ্ঠানের সূচী রয়েছে। এর আগে ও পওে অবশ্য আরো তিনটি ম্যাচ আছে। নেদারল্যান্ড বনাম সেনেগাল ও ইংল্যান্ড বনাম ইরানের মধ্যকার ম্যাচ দুটিও রয়েছে উদ্বোধনী দিনে। কাতারের ম্যাচের পর অনুষ্ঠিত হবার কথা রয়েছে যুক্তরাষ্ট্র বনাম ওয়েলসের মধ্যকার ম্যাচটি।
কিন্তু ২০০৬ জার্মান বিশ্বকাপ থেকে চলে আসা প্রথা অনুযায়ী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাধারণত স্বাগতিক দেশ অংশ নেয়। সে কারনেই কাতার বনাম ইকুয়েডরের ম্যাচটি ২১ তারিখের পরিবর্তে ২০ তারিখ দুপুর ২ টায় আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছে। ২১ নভেম্বরের বাকি ম্যাচগুলোর সূচী অপরিবর্তিত থাকবে।
যদিও এখনো এ ব্যপারে চূড়ান্ত কিছু জানা যাবেনা। বিষয়টি ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটে অনুমোদিত হতে হবে। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো ও ছয়টি কনফেডারেশন (উয়েফা, কনমেবল, কনকাকাফ, সিএএফ, এএফসি ও ওএফসি) এর সভাপতির সমন্বয়ে এই কাউন্সিল গঠিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com