শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন ১১ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৮.৫৮ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে দেয়া হবে তার নামে চালু হওয়া শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খোঁজ নিয়ে জানা গেছে এবার ৫ আগস্ট ৭ ক্যাটাগরিতে ১১টি পুরস্কার দেয়া হবে। তালিকায় দুটো প্রতিষ্ঠানেরও নাম রয়েছে।

জানা যায়, উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার পাচ্ছেন ক্রিকেটার শরিফুল ইসলাম ও আর্চার দিয়া সিদ্দিকী।

সেরা ক্রীড়াবিদ হিসেবে থাকছেন ক্রিকেটার লিটন দাস, শুটার আবদুল্লাহ হেল বাকী ও ভারোত্তলক সাবেরা সুলতানা।

এছাড়া সেরা সংগঠক হিসেবে রয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সাইদুর রহমান প্যাটেল ও জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নাজমা শামীম।

আজীবন সম্মাননা পাবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দেশের বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ।

সেরা সংগঠনের পুরস্কার পেতে চলেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এবং সেরা পৃষ্ঠপোষক গ্রীণ ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

এছাড়া সেরা ক্রীড়া সাংবাদিক হিসেবে পুরস্কার পাচ্ছেন কাশিনাথ বশাক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com