মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আগামি জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৮.১৪ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচন করবে কি; করবে না; এটি তাদের নিজস্ব বিষয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মহিলা ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের ব্যবস্থা করবেন। আওয়ামী লীগসহ সবদল নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি নির্বাচনে আসবে কি; আসবে না; এটি তাদের নিজস্ব বিষয়।
তিনি বলেন, এবার যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় সেজন্য ইভিএম মেশিন চালু করতে যাচ্ছে কমিশন। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন যাতে ইভিএম মেশিনে নির্বাচন হয়।

ঠাকুরগাঁওয়ে শিশু হত্যা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। উত্তেজনা থামাতে গিয়ে পুলিশ গুলিবর্ষণ করে। এ ঘটনায় একজন শিশুর মায়ের কুলে মৃত্যু হয়। আমরা এ বিষয়ে তদন্ত করে দেখবো কারো কোন গাফিলতি আছে কিনা। তদন্তে কারো গাফিলতি পাওয়া গেলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনপ্রতিনিধি বা যেকোন প্রভাবশালী ব্যক্তি বা তার ছেলে কেউ আইনের উর্ধ্বে নয়। আইন কারো জন্য বসে থাকে না। আইন নিজস্ব গতিতে চলে। আইন সবার জন্যই সমান। যারাই অন্যায় করে, দুস্কর্ম করে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার হচ্ছে। সে হউক শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগ বা অন্যকোনো জনপ্রতিনিধি কেউই আইনের উর্ধ্বে নয়।

এরআগে, মন্ত্রী মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ অলিলা অপালওয়্যার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে তিনি জেলা পুলিশ অয়োজিত মতবিনিময় সভায় যোগদান করেন।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বক্তৃতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com