শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতকে ২-১ গোলে  হারায় বাংলাদেশ

  • আপডেট সময় বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৯.২৩ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ যুব দল। শ্রীলঙ্কার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়েছে তারা। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে বাংলাদেশ।

বুধবার (২৭ জুলাই) ভুবেনশ্বরের কালিঙ্গ স্টেডিয়ামে স্বাগতিক ভারতকে ২-১ গোলে  হারায় বাংলাদেশ। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। তিনটি গোলই করেছেন দুই দলের নয় নম্বর জার্সিধারী।

বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন পিয়াস আহমেদ নোভা। ভারতের পক্ষে গোল করেন গুরকিরাত সিং।

এই লিড বাংলাদেশ ছয় মিনিটের বেশি ধরে রাখতে পারেনি। ৩৫ মিনিটে মাঝ মাঠ থেকে এক ফ্রি কিকে বক্সের মধ্যে হেড করে ভারতকে সমতা এনে দেন ফরোয়ার্ড গুরকিরাত সিং। তিনিও পিয়াসের মতো নয় নম্বর জার্সিধারী।

প্রথমার্ধের ইনজুরি সময়ে বাংলাদেশ আবার এগিয়ে যায়। বক্সের মধ্যে বাংলাদেশের ফুটবলারকে ফাউল করে স্বাগতিক দলের ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে ২-১ ব্যবধানে বাংলাদেশকে এগিয়ে নেন পিয়াস।

দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতায় ফেরার সর্বাত্মক চেষ্টা চালায় স্বাগতিক ভারত। বল পজেশন ও আক্রমণে দ্বিতীয়ার্ধে এগিয়ে ছিল তারা। বিশেষ করে চার মিনিট ইনজুরি সময়ে বাংলাদেশকে টানা আক্রমণে ত্রাস সৃষ্টি করে ভারত।

জমাট রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। এই অর্ধে বাংলাদেশ তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি। অপরদিকে ভারত চারজন খেলোয়াড় পরিবর্তন করেও আর ম্যাচে ফিরতে পারেনি।

বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। দুই ম্যাচে ৬ পয়েন্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com