সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নরসিংদীতে শাবলের কোপে স্বামীকে হত্যার পর থানায় স্ত্রীর আত্মসমর্পণ

  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৬.৩০ পিএম
  • ৩৩২ বার পড়া হয়েছে

নরসিংদীর শিবপুরে শাবলের কোপে নিজের স্বামীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্ত্রী।

শুক্রবার (২২ জুলাই) শিবপুর উপজেলার খড়িয়া গ্রামে নিজ বসতঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোফাজ্জল প্রধান খড়িয়া গ্রামের ওয়াজউদ্দিন প্রধানের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী ঝুনু বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে মোফজ্জল স্ত্রী ঝুনু বেগমের কাছে টাকা চান। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়ার সৃষ্টি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী শাবল নিয়ে আসেন স্ত্রীর উপর আক্রমণ করতে। এসময় স্ত্রী তার কাছ থেকে সাবল ছিনিয়ে নিয়ে সেই সাবল দিয়ে স্বামীর পেটে আঘাত করে হত্যা করেন।

পরে সারারাত মরদেহ পাহারা দিয়ে শুক্রবার সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করে পুলিশের কাছে ঘটনার বিবরণ দেন স্ত্রী।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com