সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বগুড়ায় প্রাইভেট কার ও মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত

  • আপডেট সময় শনিবার, ১৬ জুলাই, ২০২২, ৫.২৪ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

বগুড়ায় প্রাইভেট কার ও মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ ৪জন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাহালুর দরগাহ হাট এলাকার সজল ফ্যাক্টরির সামনে বগুড়া- নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর ধামুরহাটের তানছের আলী(৬০), তার ছেলে টগর আলী(৩৫), মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান(৩৫) এবং প্রাইভেট কার চালক  মান্নুর ছেলে সুমন(৩০)। এতে শাকিল(২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, তানছের আলী ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২২-১৪৯৮) যোগে তারা নওগাঁ থেকে বগুড়া যাচ্ছিল। পথিমধ্যে কাহালুর দরগাহ হাট এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নওগাঁগামী একটি মিনি ট্রাকের (ঢাকা মেট্রো-গ-২৩-১৭১৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানছের আলী, তার ছেলে টগর এবং প্রাইভেট কার চালক সুমন মারা যান। পরে আহত শাকিল ও আব্দুর রহমানকে শজিমেক হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে আব্দুর রহমানের মৃত্যু হয়।
কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। তবে ট্রাক চালক পলাতক থাকায় তাদের আটক করা যায়নি । দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও মিনি ট্রাক পুলিশ হেফাজতে আছে। মিনি ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com