সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপি’র মন থেকে শ্রীলংকার স্বপ্ন মুছে যেতেও বেশী সময় লাগবে না : মাহবুব উল আলম হানিফ

  • আপডেট সময় বুধবার, ১৩ জুলাই, ২০২২, ৮.৩২ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেতারা বাংলাদেশের অবস্থা শ্রীলংকার মতে হবে বলে যে স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন মুছে যেতে বেশী সময় লাগবে না।
তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামো ও অর্থনীতি শ্রীলংকার মত নয়, তাই বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না, আর বিএনপি’র মন থেকে শ্রীলংকার স্বপ্ন মুছে যেতেও বেশী সময় লাগবে না।
হানিফ আজ বুধবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিক রুবেল হত্যার বিষয়ে জেলার সর্বস্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে এ সব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, উন্নয়ন দেখলেই যাদের গাত্রদাহ হয় তারা বাংলাদেশের অবস্থা শ্রীলংকার মত হবে এমনটি বলে বেড়াচ্ছেন। যারা শ্রীলংকার স্বপ্ন দেখছেন এর আগে তারা মিশরকে নিয়েও স্বপ্ন দেখেছেন।
হানিফ বলেন, সকাল-বিকাল যাদের সরকার বিরোধী মিথ্যাচার করার অভ্যাস তারা আসলে দেশের উন্নয়ন অগ্রগতি দেখে গাত্রদাহের কারনে এসব কথা বলে যাচ্ছেন।
সাংবাদিক রুবেল হত্যার মামলার বিষয়ে তিনি বলেন, সাংবাদিক রুবেল হত্যার মামলা পিবিআইতে দেবার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। দ্রুত তদন্ত শেষে এই মামলার রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ৩ জুলাই দৈনিক আমাদের নতুন অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেল নিখোঁজ হওয়ার পাঁচদিন পর কুমারখালী সেতুর নিচ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
যশোরে যুবদল নেতা হত্যাকা-ে সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির সময়ে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যার দায় কি মির্জা ফখরুল সাহেবরা স্বীকার করে নিয়েছেন?।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমনসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com