সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঈদযাত্রায় ভেঙ্গে পড়ে ট্রেনের সময়সূচি

  • আপডেট সময় শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ১১.০৫ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

ঈদযাত্রায় শুক্রবারে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী চাপে ভেঙ্গে পড়ে প্রায় সব ট্রেনের সময়সূচি। প্রতিটি ট্রেন যেমন দেরিতে ফিরেছে, তেমনি দেরিতে স্টেশনও ছেড়েছে।

সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় সবক’টি ট্রেনেই দুই থেকে তিন ঘণ্টার সময়সূচির বিপর্যয় ঘটেছে। প্ল্যাটফর্মে প্রবেশ করা কোন ট্রেনের বগিতেই তিল ধারণের ঠাঁই নেই।

ধারণা করা হচ্ছে, একদিনেই দুই লাখেরও বেশি যাত্রী ট্রেনে ঢাকা ছেড়েছে। এর ফলে ছাদ থেকে বগি, কোথাও তিল ধারণের ঠাঁই ছিলো না।

টিকিট কেটেও সিট পাননি অনেকে, উঠেছেন ছাদে। অনেকে টিকিট ছাড়াই দাঁড়াচ্ছেন প্লাটফর্মে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের থামাতে পারছে না। সব মিলিয়ে বিশৃঙ্খল অবস্থা।

এদিন স্ট্যান্ডিং টিকেট দেয়ায় কাউন্টারেও ছিলো যাত্রীদের উপচে পড়া ভিড়। দাঁড়িয়ে যাবার টিকেট পেতেও ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের।

কমলাপুরে সকাল থেকেই ঘরমুখো মানুষ মরিয়া হয়ে ওঠে ট্রেনে নিজের জায়গা করে নিতে। কোন মতে ট্রেনে উঠতে পারলেই বাড়িতে পৌঁছে যাবার নীতিই যেন নিয়েছিলো যাত্রীরা।

শুক্রবার ভোর থেকেই কমলাপুরে বাড়তে থাকে এমন মরিয়া ঘরমুখো মানুষের ভিড়। টিকেট না পেয়ে স্টান্ডিং টিকেট কেটেই চড়েছেন বেশিরভাগ যাত্রী।

তবে এতো কিছুর পরও ট্রেনে একটু জায়গা পেয়ে সময়সূচির বিপর্যয় আর তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ক্লান্তি ভুলেছেন যাত্রীরা। জানিয়েছেন ঘরে ফেরার আনন্দ অনুভূতির কথা।

উত্তরবঙ্গগামি ট্রেনগুলোর ছাদ ছিলো কানায় কানায় পূর্ণ। আর তাদের নিরাপত্তা দেখতে গিয়েই এই সময়সূচির এমন বিপর্যয়ের কথা জানালেন স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার।

একদিকে ট্রেন দেরি হচ্ছে, অন্যদিকে গরমে হাঁপিয়ে উঠেছে প্রাণ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা। অনেকে স্টেশনে বসেই দুপুরের খাবার সেরেছেন।

এদিকে শুক্রবার দেয়া হয়েছে ঈদের ফিরতি টিকেট। এদিন বিক্রি হয়েছে ১২ জুলাইয়ের টিকেট। সেখানেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে থেকেও টিকেট পায়নি বেশিরভাগ মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com