সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবার আন্তর্জাতিক সিরিজ জয়ের স্বাদ পেলো বাংলাদেশ নারী ফুটবল দল

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২, ১২.০৮ এএম
  • ২২৭ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার বিপক্ষে ফিফার শেষ প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটবল দল।

রোববার (২৬ জুন) কমলাপুরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলতে নেমে গোলের দেখা না পেলেও ঘরের মাটিতে প্রথমবার আন্তর্জাতিক সিরিজ জয়ের স্বাদ পেয়েছে আঁখি,সাবিনারা।

প্রথম ম্যাচে ৬-০ গোলে জয় পাওয়া এ ম্যাচেও জয়ের জন্য লড়েছে বাংলাদেশ। কিন্তু মাঠে সাবিনাদের রুখে দেয় মালয়েশিয়ার মেয়েরা। এতে ম্যাচে গোলের দেখা পেল না কেউই।

প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩২ মিনিটেক চার গোল করে বাংলাদেশ। এ নিয়ে ৬-০ গোলে জয় পায় সাবিনারা। তবে দ্বিতীয় ম্যাচে মালায়শিয়ানদের পরিকল্পনাজুড়ে ছিল সেট পিসে বাংলাদেশকে আটকানো। ম্যাচে ১১টি কর্নার পেয়েও ব্যর্থ হয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com