শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২, ১০.২৩ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে এই ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্বকার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহামুদ আলম লিটন,সরকারী কলেজের অধ্যক্ষ মো.শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.মিজানুর রহমান,সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. হাসিনা ভূইয়া, উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্ট্রেক্টর মো. মোফাখেরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান মিঞ্চা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এসকে মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম সরকার প্রমুখ।
উপজেলা পর্যায়ে ফাইল খেলায় বালক দলের শিবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইফিকারে ০৩-০১ গোলে পরাজিত করে দাদুল সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ের শিরোপা অর্জন করে এবং বালিকা দলে পলাশি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ০৩-০ গোলে পরাজিত করে এলুয়াড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ের শিরোপা অর্জন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com