সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে লরি চাপায় নারী ও সাগরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২, ৫.৫৩ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

সীতাকুন্ডে লরি চাপায় এক নারী এবং বাঁশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
সীতাকু- থানা সূত্র জানায়, আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে বাড়বকু- বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় রিংকু ফারুকী (৩৬) নামে এক নারী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বাড়বকু- এলাকার রোকন চক্রবর্তীর স্ত্রী। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
এদিকে আজ রোববার সকালে বাঁশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনার আলী (২৪) নামে এক যুবক মারা গেছে।
স্থানীয়রা জানান, দিনার আলীসহ ৫ জন আজ সকালে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতের শিকার হয়ে ট্রলারের মাঝি দিনার আলী ঘটনাস্থলে মারা যান। বজ্রপাতে দিনারের শরীরের অর্ধাংশ ঝলসে গেলেও অন্যদের তেমন ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে তার মরদেহ সহকর্মী জেলেরা বাড়িতে নিয়ে আসে।
নিহত দিনার উপজেলার গ-ামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৪ নম্বর ওয়ার্ড এলাকার মাওলানা রৌশন আলী বাড়ির বীর মুক্তিযোদ্ধা মরহুম কাশেম আলীর পুত্র। দিনারের ৩ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com