সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৪ আহত ৭

  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২, ১২.৫০ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম  নগরের আকবর শাহ থানা এলাকায় পৃথক পাহাড় ধসে ৪ জন নিহত এবং আহত হয়েছে আরও ৭ জন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নগরের আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩ টার দিকে ফয়’স লেকের বিজয় নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর।
তিনি বলেন, শুক্রবার রাত ১ টার দিকে ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহত দু’জনের নাম- শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার (২৪)।
অন্যদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বাসস’কে বলেন, রাত তিনটার দিকে আকবরশাহ থানার ফয়’স লেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে উদ্ধার করে। এদের মধ্যে লিটন (২৩) ও ইমন (১৪) নামে দু’জন ঘটনাস্থলে মারা যায়। অন্যদের চমেক হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, শুক্রবার রাত ১টার দিকে নগরের আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়’স লেকের বিজয় নগর এলাকা থেকে পাহাড় ধসের ঘটনায় ৯ জনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করে। বাকিরা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশংকাজনক।
এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, আগামী ২০ জুন পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর কিছুটা কমলেও থেমে থেমে বৃষ্টি হবে মাসজুড়েই। ভারী বর্ষণের ফলে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কার কথাও জানান এই কর্মকর্তা।

facebook sharing button

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com